নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা, বৃত্তি পেলেন ২৩ শিক্ষার্থী

জাককানইবি সংবাদদাতা

শিক্ষা

বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘Pathways to Higher Education in

2026-10-06T17:42:45+00:00
2026-10-06T17:42:45+00:00
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা, বৃত্তি পেলেন ২৩ শিক্ষার্থী
জাককানইবি সংবাদদাতা
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:৪২ পিএম 
সংগৃহীত ছবি
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘Pathways to Higher Education in Foreign Countries’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২৩ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের HEAT (Higher Education Acceleration and Transformation) সাব-প্রজেক্টের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিশ্বমানের। অনেক শিক্ষার্থী বিদেশে পড়তে আগ্রহী হলেও সঠিক তথ্য ও দিকনির্দেশনার অভাবে তারা সুযোগ কাজে লাগাতে পারে না।

তিনি বলেন, বিশ্বজুড়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপের সুযোগ রয়েছে। নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে এগোলে সফলতা পাওয়া সম্ভব।

বিদেশে উচ্চশিক্ষা শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, অনেক মেধাবী তরুণ উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরতে চান না। তিনি শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা শেষে দেশে ফিরে উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

কর্মশালার উদ্বোধনী পর্ব শেষে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২৩ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর হাতে এককালীন ৩ হাজার টাকা করে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন শিক্ষার্থীদের হাতে এ অর্থ সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন ও HEAT প্রজেক্টের এএসপিএম প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রাজু আহমেদ। স্বাগত বক্তব্য দেন HEAT প্রজেক্টের সাব-প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) ড. মো. শফিকুল ইসলাম।

কর্মশালায় মূল রিসোর্স পার্সন হিসেবে কারিগরি সেশন পরিচালনা করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্টের সহকারী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।

সেশনে তারা বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ পাওয়ার কৌশল এবং শিক্ষার্থীদের প্রোফাইল বিল্ডিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।

কর্মশালায় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: