ভারতের নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত

ক্রীড়া ডেস্ক

খেলা

ভারতীয় নারী ক্রিকেটে নেতৃত্বের অধ্যায়ের ইতি টানলেন হারমানপ্রীত কৌর। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক এখন থেকে আর কোনো সংস্করণে

2026-10-06T13:12:40+00:00
2026-10-06T13:14:29+00:00
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
খেলা
ভারতের নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:১২ পিএম  আপডেট: ০৬.১০.২০২৬ ১:১৪ পিএম
সংগৃহীত ছবি

ভারতীয় নারী ক্রিকেটে নেতৃত্বের অধ্যায়ের ইতি টানলেন হারমানপ্রীত কৌর। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক এখন থেকে আর কোনো সংস্করণে জাতীয় দলের নেতৃত্বে থাকছেন না। তবে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই তারকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান হারমানপ্রীত। তিনি বলেন, সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে নেতৃত্বের সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য স্মৃতি, আবেগ, ত্যাগ ও বিশেষ মুহূর্ত তাঁর কাছে সবসময়ই স্মরণীয় হয়ে থাকবে।

হারমানপ্রীত জানান, ভারতীয় নারী ক্রিকেটের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। দলের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে অনেক সময় ব্যক্তিগত পারফরম্যান্স, নিজের উন্নতি এবং ব্যক্তিগত কিছু আকাঙ্ক্ষাও পাশে রাখতে হয়েছে তাঁকে।

ভারতের নারী ক্রিকেটে হারমানপ্রীতের নেতৃত্বের যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালে। ২০২২ সালে কিংবদন্তি মিতালি রাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ওয়ানডে ও টেস্টে পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব পান হারমানপ্রীত। এর আগে থেকেই অবশ্য বিভিন্ন সময়ে ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল তাঁর।

দীর্ঘ নেতৃত্বপর্বে ১৫৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি, ৫১টি ওয়ানডে ও পাঁচটি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর অধিনায়কত্বেই ভারত ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে। এ ছাড়া সর্বশেষ নারী এশিয়ান গেমস ক্রিকেটেও তাঁর নেতৃত্বে সোনা জেতে ভারত।

নিজের নেতৃত্বের সময় নেওয়া বিভিন্ন কঠিন সিদ্ধান্তের প্রসঙ্গও তুলে ধরেছেন হারমানপ্রীত। তাঁর ভাষ্য, অধিনায়ক হিসেবে এমন অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে, যেগুলো সবাই সবসময় বুঝতে পারেননি। কিছু সিদ্ধান্তের জন্য তাঁকে ব্যক্তিগতভাবেও মূল্য দিতে হয়েছে। তবে প্রতিটি সিদ্ধান্তের মূল লক্ষ্য ছিল দলকে আরও শক্তিশালী করা এবং সতীর্থদের নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে সহায়তা করা।

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও ক্রিকেট থেকে এখনই বিদায় নিচ্ছেন না হারমানপ্রীত। বরং নেতৃত্বের চাপমুক্ত হয়ে এবার ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়েই মাঠে থাকতে চান তিনি।

হারমানপ্রীতের কথায়, অধিনায়কত্বের অধ্যায় শেষ হলেও তাঁর ক্রিকেটযাত্রা থামছে না। এখন থেকে শুধু ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই খেলতে চান তিনি।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: