‘পাকিস্তান এখন আমাদের প্রতিপক্ষই নয়’—এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের পর মিঠুন

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণ জিতেছে ভারত। এই জয়ের পর পাকিস্তানকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী

2026-10-04T20:19:29+00:00
2026-10-04T20:19:50+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
খেলা
‘পাকিস্তান এখন আমাদের প্রতিপক্ষই নয়’—এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের পর মিঠুন
ক্রীড়া ডেস্ক
রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:১৯ পিএম  আপডেট: ০৪.১০.২০২৬ ৮:১৯ পিএম
সংগৃহীত ছবি
এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণ জিতেছে ভারত। এই জয়ের পর পাকিস্তানকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিঠুন মনহাস।

তার দাবি, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের পারফরম্যান্সের যে ধারাবাহিকতা, তাতে পাকিস্তানকে এখন আর প্রতিপক্ষ হিসেবেই মনে করেন না তিনি।

মিঠুন বলেন, ভারত চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে। আমি মনে করি পাকিস্তান এখন আমাদের প্রতিপক্ষই নয়। যে ভাবে আমাদের দল চাপ সামলাতে পারে, বিশ্বের অন্য কোনো দেশ তা পারে না।

এশিয়ান গেমসে গত আসরেও ক্রিকেটে স্বর্ণ জিতেছিল ভারত। এবারও সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

ভারতের শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরে বোর্ড সভাপতি বলেন, আমাদের দল প্রতিযোগিতার সেরা। আমরা গতবারের চ্যাম্পিয়ন। সে ভাবেই এবার খেলেছি। আমাদের ধারেকাছে অন্য কোনো দল নেই।

ফাইনালে ভারতের স্বর্ণ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা অভিষেক শর্মা ও তিলক বর্মার প্রশংসাও করেন মিঠুন। তিনি বলেন, ক্রিকেট দলগত খেলা হলেও তিলকের ব্যাটিং ছিল দুর্দান্ত।

তার ভাষায়, ভিতটা গড়ে দিয়েছিল অভিষেক। ওপেনারদের কাজ শুরুটা ভালো দেওয়া। মিডল অর্ডার সেটা শেষ করে। সেটাই এই ম্যাচে দেখেছি।

ব্যাটারদের পাশাপাশি চাপের মধ্যে ভারতীয় বোলারদের পারফরম্যান্সেরও প্রশংসা করেন বিসিসিআই সভাপতি।

তিনি বলেন, ভারতের ব্যাটাররা যে কাজটা শুরু করেছিল, সেটা শেষ করেছে বোলারেরা। চাপের মধ্যেও বোলারেরা খেই হারায়নি। ছোট মাঠে রান বাঁচানো কঠিন। কিন্তু আমরা দেখিয়েছি, কেন আমরা চ্যাম্পিয়ন।

এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে স্বর্ণজয়ের পর মিঠুন মনহাসের এমন মন্তব্য ভারত-পাকিস্তান ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: