মতিঝিল মেট্রো স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে এক নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় জাকির হোসেন নামে এক ছিনতাইকারীকে আটক করেছে আনসার সদস্যরা।

2026-10-06T10:53:07+00:00
2026-10-06T10:53:07+00:00
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
রাজধানী
মতিঝিল মেট্রো স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৩ এএম 
সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে এক নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় জাকির হোসেন নামে এক ছিনতাইকারীকে আটক করেছে আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি বড় ধারালো ছুরি উদ্ধার করা হয়।

সোমবার (৫ অক্টোবর) মতিঝিল মেট্রোরেল স্টেশনের ‘এন্ট্রি-এ’ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, এক নারী যাত্রীর ব্যাগ ধরে টানাটানি করছিলেন ওই ব্যক্তি। একপর্যায়ে লিফটের সামনে নারীকে ভয়ভীতি প্রদর্শন করেন তিনি। বিষয়টি স্টেশনে টহলরত আনসার সদস্য মো. রাকিবুল ইসলামের নজরে আসে।

পরে আনসার সদস্য রাকিবুল ইসলাম এপিসি রোকনুজ্জামান ও আনসার সদস্য শাহীন মিয়াকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালান। তাদের তৎপরতায় ঘটনাস্থল থেকেই জাকির হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর তার দেহ তল্লাশি করে একটি বড় ধারালো ছুরি পাওয়া যায়। পরে বিষয়টি মতিঝিল মেট্রোরেল স্টেশনের কন্ট্রোলারকে জানানো হয়।

স্টেশন কন্ট্রোলারের উপস্থিতিতে আনসার সদস্যরা আটক জাকির হোসেনকে উদ্ধার করা ধারালো অস্ত্রসহ এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করেন।

আনসার বাহিনী জানিয়েছে, ব্যস্ততম মেট্রোরেল স্টেশনে আনসার সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বড় ধরনের অপরাধ এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় ভুক্তভোগী নারী ও উপস্থিত যাত্রীরা আনসার সদস্যদের সাহসিকতা ও তৎপরতার প্রশংসা করেন।



Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: