রাজধানীতে চলছে না অটোরিকশা, প্রেসক্লাবের সামনে চালকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর সড়কে সকাল থেকেই অটোরিকশার দেখা মিলছে না। বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ রেখে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন শত

2026-10-05T12:43:51+00:00
2026-10-05T12:43:51+00:00
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
রাজধানী
রাজধানীতে চলছে না অটোরিকশা, প্রেসক্লাবের সামনে চালকদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৩ পিএম 
সংগৃহীত ছবি

রাজধানীর সড়কে সকাল থেকেই অটোরিকশার দেখা মিলছে না। বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ রেখে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন শত শত চালক। কয়েকটি দাবিতে সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।

চালকদের অবস্থানের কারণে প্রেসক্লাবসংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে আশপাশের বিভিন্ন সড়কেও। সকাল থেকে রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশার চলাচল ছিল খুবই কম।

অটোরিকশা চালকদের অভিযোগ, অটো চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, ট্রাফিক পুলিশের হয়রানি ও গাড়ি ডাম্পিংসহ নানা কারণে তারা ভোগান্তিতে পড়ছেন। এসব সমস্যা সমাধানের দাবিতে তারা রাস্তায় নেমেছেন।

একজন চালক বলেন, ‘অটো চার্জ দেওয়ার স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করাসহ কয়েকটি দাবিতে আমরা সড়কে অবস্থান নিয়েছি। দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না।’

আরেক চালক বলেন, ‘যেখানে রাস্তা আছে, সেখানে অটো চলতে দিতে হবে। বৈধভাবে অটো চালিয়ে যারা জীবিকা নির্বাহ করেন, তাদের হয়রানি করা যাবে না। অবৈধভাবে চলাচল করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু বৈধ চালকদের হয়রানি বন্ধ করতে হবে।’

চালকদের অভিযোগ, ট্রাফিক পুলিশ অটোরিকশা আটক করে ডাম্পিংয়ে পাঠাচ্ছে এবং মামলা দিচ্ছে। তাদের দাবি, আটকের পর পাঁচ হাজার টাকা পর্যন্ত মামলা করা হচ্ছে। এ ধরনের হয়রানি বন্ধেরও দাবি জানিয়েছেন তারা।

সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চালকেরা প্রেসক্লাব এলাকায় আসতে থাকেন। একপর্যায়ে সড়কের দুই পাশে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। রমনা বিভাগের উপকমিশনার জাহিদুল ইসলাম বলেন, অটোরিকশা চালকদের সমাবেশকে কেন্দ্র করে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।



Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: