সালমান মুক্তাদিরের শ্বশুরকে ঘিরে আলোচনা, ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর চারটি বার ও রেস্তোরাঁয় বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন সংস্থার সমন্বিত দল। শনিবার (৩ অক্টোবর)

2026-10-03T20:59:17+00:00
2026-10-03T20:59:17+00:00
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
রাজধানী
সালমান মুক্তাদিরের শ্বশুরকে ঘিরে আলোচনা, ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর চারটি বার ও রেস্তোরাঁয় বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন সংস্থার সমন্বিত দল। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় এসব প্রতিষ্ঠানে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

অভিযানের আওতায় রয়েছে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন বলে এনবিআর কর্মকর্তারা যে ‘ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’-এর কথা উল্লেখ করেছেন, সেটিও। এ ছাড়া র ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মার্গারিটা লাউঞ্জে অভিযান চালানো হচ্ছে।

সিআইআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর কিছু বার, রেস্তোরাঁ, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউজ ও ডিউটি ফ্রি শপে অবৈধ উৎস থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে এসব পণ্য সরবরাহের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।

এ জন্য সিআইআইডির পক্ষ থেকে চারটি পৃথক দল গঠন করা হয়েছে। অভিযানে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা অংশ নিয়েছেন।

ফু-ওয়াং নিয়ে ভিন্ন দাবি

এনবিআর কর্মকর্তারা শেখ নূর ইসলামকে সংশ্লিষ্ট ওয়্যারহাউজের মালিক হিসেবে উল্লেখ করলেও ফু-ওয়াং কর্তৃপক্ষ এর সঙ্গে ভিন্নমত জানিয়েছে। তাদের দাবি, প্রতিষ্ঠানটির সঙ্গে শেখ নূর ইসলাম বা তাঁর পরিবারের কোনো ধরনের সম্পর্ক নেই।

সিআইআইডি জানিয়েছে, অভিযানের মাধ্যমে অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও অনুসন্ধান করা হচ্ছে। তদন্তের পর অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্টদের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ঢাকার দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের একটি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় সালমান মুক্তাদিরের স্টুডিও ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাঁর শ্বশুর শেখ নূর ইসলাম ও তাঁর পরিবারের আর্থিক বিষয়গুলো নিয়ে বিভিন্ন আলোচনা সামনে আসে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: