শাহজালালে বিমানকর্মীর কোমর-বেল্টে ২ কোটি টাকার সোনা, আটক ২

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর কাছ থেকে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের সোনা উদ্ধার

2026-10-02T16:06:30+00:00
2026-10-02T16:06:30+00:00
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
রাজধানী
শাহজালালে বিমানকর্মীর কোমর-বেল্টে ২ কোটি টাকার সোনা, আটক ২
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:০৬ পিএম 
সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর কাছ থেকে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এ ঘটনায় ওই বিমানকর্মীসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দরে এভসেক ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট জানায়, অভিযানের সময় বিমানকর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো অবস্থায় ৯টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা সোনার মোট ওজন ১ কেজি ৪৯ দশমিক ৪০ গ্রাম। কাস্টমসের হিসাবে এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

কাস্টমস কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এক যাত্রীকেও আটক করা হয়েছে।

এ ঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং অন্যান্য প্রযোজ্য আইনে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানবন্দরের মতো নিরাপত্তাবেষ্টিত এলাকায় একজন বিমানকর্মীর কাছ থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তদন্ত চলছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: