রাইড শেয়ারিং গাড়িতে ভয়ংকর রাত!

বিনোদন ডেস্ক

বিনোদন

রাইড শেয়ারিং গাড়িতে উঠে অস্বস্তিকর ও আতঙ্কের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় গায়িকা-গীতিকার শ্রিয়া রাও। সম্প্রতি ঘটে যাওয়া ওই ঘটনার বিস্তারিত

2026-09-30T19:54:09+00:00
2026-09-30T19:54:09+00:00
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বিনোদন
রাইড শেয়ারিং গাড়িতে ভয়ংকর রাত!
বিনোদন ডেস্ক
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম 
ভারতীয় গায়িকা-গীতিকার শ্রিয়া রাও
রাইড শেয়ারিং গাড়িতে উঠে অস্বস্তিকর ও আতঙ্কের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় গায়িকা-গীতিকার শ্রিয়া রাও। সম্প্রতি ঘটে যাওয়া ওই ঘটনার বিস্তারিত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শ্রিয়ার অভিযোগ, গাড়িতে ওঠার পর থেকেই চালকের আচরণে তিনি অস্বস্তি বোধ করছিলেন। প্রথমে চালক তার মুখের দিকে তাকালেও কিছুক্ষণ পর বারবার পায়ের দিকে তাকাতে থাকেন। এতে নিজেকে অনিরাপদ মনে হতে শুরু করে বলে জানান গায়িকা।

পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে ওঠে গাড়ির গতি বাড়িয়ে দেওয়ার পর। শ্রিয়ার ভাষ্য, শুরু থেকেই তিনি চালককে ধীরে গাড়ি চালানোর অনুরোধ করছিলেন। কিন্তু তার কথায় কর্ণপাত না করে চালক আরও দ্রুত গাড়ি চালাতে থাকেন। একপর্যায়ে তাকে গালাগাল করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা তুলে ধরে শ্রিয়া জানান, ওই সময় তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলেন। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেদিকেও সতর্ক ছিলেন তিনি।

শ্রিয়ার দাবি, একপর্যায়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ার কথাও তার মাথায় আসে। তবে সেটি করলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে—এমন আশঙ্কায় তিনি সেই সিদ্ধান্ত নেননি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এই গায়িকা। তার আশঙ্কা, ওই চালকের আচরণের কারণে ভবিষ্যতে অন্য যাত্রীরাও সমস্যার মুখে পড়তে পারেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন শ্রিয়া। একই সঙ্গে রাইড শেয়ারিং সেবায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও সামনে এনেছেন তিনি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: