পাপা, এভাবেই আদর করো’—শাকিবের সঙ্গে জয়ের আবেগঘন মুহূর্ত

বিনোদন ডেস্ক

বিনোদন

বাবা-ছেলের ভালোবাসার এক সুন্দর মুহূর্ত ধরা পড়েছে শাকিব খান ও তার ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন উদযাপনে। ছেলেকে সঙ্গে নিয়ে

2026-09-28T17:18:53+00:00
2026-09-28T17:18:53+00:00
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
পাপা, এভাবেই আদর করো’—শাকিবের সঙ্গে জয়ের আবেগঘন মুহূর্ত
বিনোদন ডেস্ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম 
সংগৃহীত ছবি
বাবা-ছেলের ভালোবাসার এক সুন্দর মুহূর্ত ধরা পড়েছে শাকিব খান ও তার ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন উদযাপনে। ছেলেকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কেটে বিশেষ সময় কাটিয়েছেন ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতা।

জয়ের জন্মদিন উপলক্ষে বাবা শাকিব খানের সঙ্গে কেক কাটার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তার ফেসবুক পেজে। ভিডিওটিতে বাবা-ছেলের আনন্দঘন মুহূর্তের পাশাপাশি জয়ের আবেগমাখা একটি বার্তাও দেখা যায়।

বাবাকে উদ্দেশ্য করে জয় লিখেছে, ‘পাপা, আমাকে সব সময় এভাবে আদর করো। তোমার ভালোবাসায় আমি যেন অনেক বড় হতে পারি।’

গত ২৭ সেপ্টেম্বর ছিল জয়ের জন্মদিন। দিনটির শুরুতেই ছেলেকে শুভেচ্ছা জানান তার মা অপু বিশ্বাস। জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে আবেগঘন বার্তায় ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

শাকিব খানও ছেলের বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান। কালো কোট ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি পোস্ট করে ছেলে যেন জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে এবং নিজের স্বপ্ন পূরণ করতে পারে—এমন শুভকামনা জানান এই অভিনেতা।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। এর আগে ২০০৮ সালে বিয়ে করলেও দীর্ঘদিন নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে আনেননি এই তারকা জুটি।

২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ করেন অপু বিশ্বাস। এরপর থেকেই শাকিব-অপুর সন্তান জয়কে ঘিরে ভক্তদের আগ্রহ তৈরি হয়। সময়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও জনপ্রিয় হয়ে ওঠে তারকা দম্পতির ছেলে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: