ফেলুদা নয়, সত্যজিতের নতুন গল্পে ফিরছেন সব্যসাচী!

বিনোদন ডেস্ক

বিনোদন

ফেলুদা চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকের কাছে আলাদা পরিচিতি পাওয়া বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী আবারও ফিরছেন সত্যজিৎ রায়ের সৃষ্টির

2026-09-28T15:20:46+00:00
2026-09-28T15:20:46+00:00
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
ফেলুদা নয়, সত্যজিতের নতুন গল্পে ফিরছেন সব্যসাচী!
বিনোদন ডেস্ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২০ পিএম 
সংগৃহীত ছবি
ফেলুদা চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকের কাছে আলাদা পরিচিতি পাওয়া বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী আবারও ফিরছেন সত্যজিৎ রায়ের সৃষ্টির জগতে। এবার অবশ্য গোয়েন্দা ফেলুদা নয়, সত্যজিৎ রায়ের একটি নির্বাচিত ছোটগল্পের চরিত্রে দেখা যেতে পারে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সত্যজিৎ রায়ের নির্বাচিত কয়েকটি ছোটগল্প নিয়ে নতুন একটি কাজের পরিকল্পনা করছেন তার ছেলে ও নির্মাতা সন্দীপ রায়। সেই কাজের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য যুক্ত হয়েছেন সব্যসাচী চক্রবর্তী।

সত্যজিৎ রায়ের গল্প নিয়ে এর আগেও একাধিক ধারাবাহিক নির্মাণ করেছেন সন্দীপ রায়। ‘সত্যজিতের প্রিয় গল্প’ এবং ‘সত্যজিতের গপ্পো’ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। এবার সেই ধারাবাহিকতায় বাবার আরও কিছু গল্প পর্দায় তুলে ধরার উদ্যোগ নিয়েছেন তিনি।

তবে নতুন প্রকল্পটি টেলিভিশন নাকি অন্য কোনো মাধ্যমে মুক্তি পাবে, তা এখনো চূড়ান্ত হয়নি। একই সঙ্গে কোন গল্পে সব্যসাচীকে দেখা যাবে, সেটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষদিকে শুরু হতে পারে শুটিং। ফলে দীর্ঘ বিরতির পর সত্যজিৎ রায়ের গল্পের আবহে সব্যসাচী চক্রবর্তীকে নতুন ভূমিকায় দেখার সুযোগ পেতে পারেন দর্শকেরা।

ফেলুদা চরিত্রে অভিনয়ের সুবাদে সত্যজিৎ রায়ের সৃষ্ট জগতের সঙ্গে সব্যসাচীর সম্পর্ক দীর্ঘদিনের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর একাধিক ফেলুদা গল্পে তোপসে ও জটায়ুর সঙ্গে পর্দায় হাজির হয়ে চরিত্রটিকে নিজের অভিনয়শৈলীতে আলাদা মাত্রা দিয়েছিলেন তিনি। বয়সের কারণে পরবর্তী সময়ে ফেলুদা চরিত্র থেকে সরে দাঁড়ান এই অভিনেতা।

সম্প্রতি ‘অচিন্ত্য আইচ’ ধারাবাহিকের নতুন পর্বে দেখা গেছে সব্যসাচীকে। সেখানে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: