ভারতের মাঠে ক্যারিবীয় ঝড়, এক ম্যাচেই তিন সেঞ্চুরির দাপট

ক্রীড়া ডেস্ক

খেলা

ভারতের মাটিতে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে শুরু

2026-09-30T19:08:55+00:00
2026-09-30T19:08:55+00:00
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
খেলা
ভারতের মাঠে ক্যারিবীয় ঝড়, এক ম্যাচেই তিন সেঞ্চুরির দাপট
ক্রীড়া ডেস্ক
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের মাটিতে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। এক ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জঙ্গো।

প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে দ্বিতীয় ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর সুযোগ। সেই লক্ষ্যেই ইনিংসের শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করেন ক্যারিবীয় ওপেনাররা।

প্রথম ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৩৭ রান। ১০ বলে ৯ রান করে ক্যাসি কাটার ফিরে যাওয়ার পর অধিনায়ক শাই হোপকে নিয়ে বড় জুটি গড়েন জন ক্যাম্পবেল।

দ্বিতীয় উইকেটে মাত্র ৭৯ বলে ১১০ রান যোগ করেন ক্যাম্পবেল ও হোপ। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন ক্যাম্পবেল। মাত্র ৬৮ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ১০১ রান করেন তিনি।

ক্যাম্পবেলের বিদায়ের পরও থামেনি ওয়েস্ট ইন্ডিজের রানের গতি। আমির জঙ্গোকে সঙ্গে নিয়ে অধিনায়ক শাই হোপ ভারতীয় বোলারদের ওপর চাপ আরও বাড়িয়ে দেন।

দ্বিতীয় উইকেটে ক্যাম্পবেলের সঙ্গে জুটি গড়ার পর জঙ্গোকেও নিয়ে বড় জুটি গড়েন হোপ। তাদের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দ্রুত তিনশ পেরিয়ে যায়।

৪০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৩২৯ রান। এর মধ্যেই ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন শাই হোপ। ৯৪ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ১০৪ রান করে সাজঘরে ফেরেন ক্যারিবীয় অধিনায়ক।

হোপ আউট হওয়ার পর দ্রুত ফিরে যান শেরফান রাদারফোর্ডও। তবে তাতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ঝড় থামেনি।

ছয় নম্বরে নেমে আমির জঙ্গোও তুলে নেন সেঞ্চুরি। মাত্র ৭০ বলে ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার সঙ্গে রোস্টন চেজ ক্রিজে থাকায় শেষদিকে আরও বড় সংগ্রহের প্রত্যাশা করছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে এমন বিধ্বংসী ব্যাটিংয়ে সিরিজে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে ক্যারিবীয় দল।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: