অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দলের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার

2026-09-30T20:00:16+00:00
2026-09-30T20:00:39+00:00
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
খেলা
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দলের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
ক্রীড়া ডেস্ক
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০০ পিএম 
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ।

ব্রিসবেনে অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো ম্যাচ। আগামী ৯ অক্টোবর প্রথম ওয়ানডের পর ১১ অক্টোবর দ্বিতীয় এবং ১৪ অক্টোবর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।

সর্বশেষ জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা। তাঁদের জায়গায় স্কোয়াডে ফিরেছেন সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।

নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেই অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। তাঁর সহকারী হিসেবে থাকছেন নাহিদা আক্তার।

বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। গত জুলাইয়ে অনুষ্ঠিত সেই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা।

অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, ঋতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: