সৌদি প্রবাসীদের জন্য কনস্যুলেটের কড়া সতর্কবার্তা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা এবং আইনি জটিলতা এড়াতে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট

2026-09-28T19:01:10+00:00
2026-09-28T19:01:10+00:00
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সৌদি প্রবাসীদের জন্য কনস্যুলেটের কড়া সতর্কবার্তা
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০১ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা এবং আইনি জটিলতা এড়াতে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, কাগজপত্রে স্বাক্ষর, ইকামা, চাকরি ও আর্থিক লেনদেনসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করেছে কনস্যুলেট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় আইন, জননিরাপত্তা ও শৃঙ্খলাবিরোধী কোনো বিষয় ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে। এ ধরনের পোস্টে লাইক, মন্তব্য বা শেয়ার না করার জন্যও অনুরোধ করা হয়েছে।

কাগজপত্রে স্বাক্ষরেও সতর্কতা

কোনো কাগজপত্রের বিষয়বস্তু সম্পূর্ণ না বুঝে তাতে স্বাক্ষর না করার পরামর্শ দিয়েছে কনস্যুলেট। একই সঙ্গে সাদা কাগজে স্বাক্ষর বা আঙুলের ছাপ না দেওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।

নিজের ইকামা ব্যবহার করে অন্য ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল, সিম, যানবাহন কিংবা অন্য কোনো সম্পদ নিবন্ধন না করতেও বলা হয়েছে।

অবৈধ কাজে না জড়ানোর আহ্বান

এক অঞ্চল বা প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্য এলাকায় কাজ করা, রাস্তায় পড়ে থাকা পণ্য বা ক্র্যাপ সংগ্রহ ও বিক্রি, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা এবং অবৈধভাবে পানি বিক্রির মতো দণ্ডনীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে কনস্যুলেট।

এ ছাড়া অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন এবং চাকরির প্রলোভনে প্রতারণার শিকার হওয়া থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কনস্যুলেটের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবের স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল আচরণ প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনে সহায়ক হবে। একই সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: