প্রশাসকের নির্দেশের আগেই শেওড়াপাড়া-মিরপুর ১০ মেট্রোরেল পিলারের পোস্টার অপসারণ

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশের পর নির্ধারিত ৭২ ঘণ্টার আগেই শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেলের পিলার ও আশপাশের এলাকার

2026-09-27T17:08:00+00:00
2026-09-27T17:08:00+00:00
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
প্রশাসকের নির্দেশের আগেই শেওড়াপাড়া-মিরপুর ১০ মেট্রোরেল পিলারের পোস্টার অপসারণ
ভোরের ডাক ডেস্ক
রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশের পর নির্ধারিত ৭২ ঘণ্টার আগেই শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেলের পিলার ও আশপাশের এলাকার পোস্টার-লিফলেট অপসারণ করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ছাত্রদল ও যুবদলের স্বেচ্ছাসেবক সদস্যরা এ পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করেন।

সকাল ১০টা থেকে মিরপুর-১০ মেট্রোরেল এলাকার পিলার থেকে পোস্টার ও লিফলেট অপসারণ শুরু করেন স্বেচ্ছাসেবকরা। পরে কার্যক্রম এগিয়ে শেওড়াপাড়া মেট্রোরেল এলাকায় গিয়ে বিকেলের মধ্যে তা শেষ করা হয়।

অভিযানকালে মেট্রোরেলের প্রতিটি পিলার এবং আশপাশের বিভিন্ন স্থানে লাগানো পোস্টার, লিফলেটসহ প্রচারসামগ্রী অপসারণ করা হয়। এতে মেট্রোরেলের নিচের সড়ক ও আশপাশের পরিবেশ আগের তুলনায় পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হয়েছে বলে জানান স্থানীয় পথচারীরা।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এর আগে শনিবার শেওড়াপাড়া মেট্রোরেল এলাকায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় তিনি মেট্রোরেলের নিচের পিলার ও আশপাশে থাকা পোস্টার-লিফলেট ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেন।

প্রশাসকের নির্দেশনার পরদিনই স্বেচ্ছাসেবকদের উদ্যোগে নির্ধারিত সময়ের আগেই পোস্টার-লিফলেট অপসারণের কার্যক্রম সম্পন্ন করা হয়।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: