মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: চারজন গ্রেপ্তার

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে মিরপুরের বিভিন্ন এলাকা

2026-09-26T14:59:55+00:00
2026-09-26T14:59:55+00:00
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: চারজন গ্রেপ্তার
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাবিব (২০)।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে মুখোশধারী ২৫০ জনের বেশি ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাত ১২টার দিকে সেখানে হামলা চালান। দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে তারা প্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর ও লুটপাট করেন। পরে ক্লিনিকটি দখলে নিয়ে সাধারণ মানুষের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও করা হয়।

প্রতিষ্ঠানটির দাবি, হামলাকারীরা সরকারি ইপিআইয়ের টিকা, টিকা প্রদানের রেজিস্টার ও বিভিন্ন নথি, পরিবার পরিকল্পনার যন্ত্রপাতি ও উপকরণ, ওষুধ ও ভ্যাকসিন, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন নিয়ে যায়। এ ছাড়া জেনারেটর, তিনটি ফ্রিজ, তিনটি এসি, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র লুটের অভিযোগ করা হয়েছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি প্রায় ৫০ বছর ধরে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ এবং শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। হামলার পর হাম-রুবেলা টিকাদান কর্মসূচিসহ প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নাসরিন আখতার। তিনি বাদী হয়ে শাহআলী থানায় মামলা করেছেন। মামলার পর চারজনকে গ্রেপ্তার করল পুলিশ।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: