দেশ অশান্তের চেষ্টা বাইরে থেকে, ভেতরে ‘গুপ্ত-সুপ্তরা’ বাতাস দিচ্ছে: রিজভী

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

পলাতক আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা দেশের বাইরে থেকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর

2026-09-23T20:37:15+00:00
2026-09-23T20:37:15+00:00
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
দেশ অশান্তের চেষ্টা বাইরে থেকে, ভেতরে ‘গুপ্ত-সুপ্তরা’ বাতাস দিচ্ছে: রিজভী
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
পলাতক আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা দেশের বাইরে থেকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তার দাবি, দেশের ভেতরে থাকা ‘গুপ্ত ও সুপ্তরা’ সেই চেষ্টায় বাতাস দিচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি পক্ষ সড়কে নেমেছে। তবে বিশ্বের বিভিন্ন দেশেও সংকট চলছে উল্লেখ করে তিনি বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করেন।

তিনি বলেন, জ্বালানি সংকটের সময়ে বড় পরিসরে গাড়ি নিয়ে লংমার্চের মতো কর্মসূচি পালন করলে অতিরিক্ত জ্বালানি ব্যয় হয়। এতে রাষ্ট্রের সাশ্রয় কমে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জামায়াতের লংমার্চ নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।

রিজভীর দাবি, চলমান সংকটের মধ্যেও সরকার জনগণকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। তার ভাষ্য, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের অর্থনীতিকে উন্নতির দিকে নিতে কাজ করছে।

তিনি বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশের অর্থনীতি রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, বর্তমান সময়ে বিরোধী দলগুলো যেভাবে নির্বিঘ্নে কথা বলার সুযোগ পাচ্ছে, গত ১৭ বছরে এমন পরিবেশ ছিল না।

এর আগে জ্বালানি সংকট ও বিরোধী দলের কর্মসূচি নিয়ে রিজভী একাধিক বক্তব্যে সরকারের পক্ষে অবস্থান তুলে ধরেছেন এবং রাজনৈতিক কর্মসূচির নামে জনদুর্ভোগ বা অস্থিতিশীলতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: