গণভোট-জুলাই সনদ থমকে কেন, সরকারকে প্রশ্ন শফিকুর রহমানের

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না কেন? এ নিয়ে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে

2026-09-23T19:22:59+00:00
2026-09-23T19:22:59+00:00
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
গণভোট-জুলাই সনদ থমকে কেন, সরকারকে প্রশ্ন শফিকুর রহমানের
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২২ পিএম 
সংগৃহীত ছবি
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না কেন? এ নিয়ে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার ক্রমেই গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের সুযোগ সরকারের ছিল। কিন্তু সেটি বাস্তবায়ন না করায় জনগণের সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হচ্ছে।

একই সঙ্গে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তাঁর অভিযোগ, সরকারের গঠনমূলক সমালোচনা থেকে গণমাধ্যমগুলো অনেকটা মুখ ফিরিয়ে রেখেছে। এর ফলে জনগণের কাছে গণমাধ্যমের গ্রহণযোগ্যতাও দিন দিন কমছে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, বাংলাদেশে একটি সভ্য রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চায় তার দল। এ কারণে সরকারের কাছ থেকে অতিরিক্ত কোনো সুযোগ-সুবিধা নেওয়ার অবস্থানে নেই জামায়াতের সংসদ সদস্যরা।

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ি নেননি দাবি করে তিনি বলেন, ব্যক্তিগতভাবে বিদেশ সফর কিংবা রাষ্ট্রীয় কোনো সুযোগ-সুবিধাও নেওয়া হয়নি। শুধু মাসিক সরকারি সম্মানী ভাতা নেওয়া হয়, সেটিও কল্যাণমূলক কাজে ব্যয় করা হয় বলে জানান তিনি।

বিরোধীদলীয় নেতার জন্য বরাদ্দ বাসভবন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সেটি তার নামে থাকলেও তিনি সেখানে বসবাস করেন না। বিভিন্ন বৈঠকের কাজে ভবনটি ব্যবহার করা হয়। মেয়াদ শেষে সেটিও সরকারকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগেরও বিরোধিতা করার কথা জানান জামায়াত আমির। তাঁর ভাষ্য, জনগণের প্রতিনিধিদের সুযোগ-সুবিধা বাড়ানোর আগে সাধারণ মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়া উচিত।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সংসদে টেবিল বা ফাইল ছুড়ে মারা কিংবা অসভ্য আচরণ করার মতো বিরোধী দল হতে চান না তারা। তবে সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখবেন।

মতবিনিময় সভায় জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এ টি এম মাছুম, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন এবং ঢাকা মহানগর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: