তরুণদের নিয়ে রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বড় সমাবেশ, শুক্রবার জাতীয় কনভেনশন

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

রাজধানীতে আগামীকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জাতীয় যুব কনভেনশন। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত

2026-09-24T18:54:24+00:00
2026-09-24T18:54:24+00:00
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
তরুণদের নিয়ে রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বড় সমাবেশ, শুক্রবার জাতীয় কনভেনশন
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম 
ইসলামী আন্দোলন বাংলাদেশ/ ফাইল ছবি
রাজধানীতে আগামীকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জাতীয় যুব কনভেনশন। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ কনভেনশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক তরুণ অংশ নেওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু বকর সিদ্দীক এ তথ্য জানান।

আয়োজকরা জানান, দেশের পরিবর্তনকামী, উদ্যমী ও সম্ভাবনাময় তরুণদের ঐক্যবদ্ধ করে সুন্দর, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে এ কনভেনশনের আয়োজন করা হয়েছে। এতে ইসলামী যুব আন্দোলনের জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেবেন।

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয়ে বক্তব্য দেবেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে সকাল ৯টায় কনভেনশনের কার্যক্রম শুরু হবে। বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, জাতীয় যুব কনভেনশনের মাধ্যমে দেশের তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সংগঠনের কার্যক্রম আরও জোরদার হবে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: