তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সন্ধ্যায় বাংলামোটরে এনসিপির বিক্ষোভ

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২১ সেপ্টেম্বর)

2026-09-21T16:05:00+00:00
2026-09-21T16:05:00+00:00
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সন্ধ্যায় বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫ পিএম 
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলামোটর এলাকায় এ কর্মসূচি পালন করবে দলটি।

এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং এ সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণের ঘোষণা দেয় সরকার। নতুন দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল—চার ধরনের জ্বালানি তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে।

মূল্যবৃদ্ধির পরপরই এর প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় বাংলামোটরে বিক্ষোভ মিছিল করবে এনসিপি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: