জ্বালানি তেলের দাম বাড়ল, বাড়বে কি জনদুর্ভোগ? প্রশ্ন এবি পার্টির

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হবে কি না—এমন প্রশ্ন তুলেছে

2026-09-21T17:39:53+00:00
2026-09-21T17:39:53+00:00
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জ্বালানি তেলের দাম বাড়ল, বাড়বে কি জনদুর্ভোগ? প্রশ্ন এবি পার্টির
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম 
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হবে কি না—এমন প্রশ্ন তুলেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির দাবি, জনগণের আয় ও ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য না রেখে নেওয়া এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ ও প্রতিবাদ জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

দলটির নেতারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়বে গণপরিবহন ও পণ্য পরিবহন ব্যয়ে। পাশাপাশি কৃষি উৎপাদন, শিল্পকারখানা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও এর প্রভাব পড়তে পারে। শেষ পর্যন্ত এই বাড়তি ব্যয়ের চাপ সাধারণ মানুষকেই বহন করতে হবে বলে দাবি তাদের।

বিবৃতিতে বলা হয়, এর আগেও কয়েক দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তবে গত মার্চে সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জনগণকে আশ্বস্ত করা হয়েছিল। সেই অবস্থানের পর হঠাৎ করে নতুন করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।

এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার পুরো দায় জনগণের ওপর চাপিয়ে না দিয়ে জ্বালানি খাতে অপচয়, দুর্নীতি, অদক্ষতা ও অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তাদের মতে, মূল্যবৃদ্ধির আগে এর সামাজিক ও অর্থনৈতিক অভিঘাতের পূর্ণাঙ্গ মূল্যায়ন করা উচিত ছিল। একই সঙ্গে জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা।

কৃষক, শ্রমজীবী মানুষ, পরিবহন মালিক-শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষের ওপর মূল্যবৃদ্ধির চাপ কমাতে কার্যকর সুরক্ষা ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে এবি পার্টি।

দলটির দুই শীর্ষ নেতা অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের পাশাপাশি জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি করেন তারা।

এর আগে রোববার রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে। নতুন দামে ডিজেল ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে। নতুন মূল্য ২১ সেপ্টেম্বর রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: