জ্বালানি তেলের দাম বাড়ায় জনদুর্ভোগ বাড়বে: গোলাম পরওয়ার

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি,

2026-09-21T15:23:39+00:00
2026-09-21T15:23:39+00:00
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জ্বালানি তেলের দাম বাড়ায় জনদুর্ভোগ বাড়বে: গোলাম পরওয়ার
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম 
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, একলাফে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ তৈরি হবে এবং জনদুর্ভোগ আরও বাড়বে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

গোলাম পরওয়ার বলেন, সরকার দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ব্যয়ের বোঝা বাড়াচ্ছে। এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সংসারের ব্যয় মেটাতে অনেকেই হিমশিম খাচ্ছেন।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি একসঙ্গে ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন সংকট তৈরি করবে। এর প্রভাব শুধু যানবাহন ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের ব্যয়ও বাড়বে।

জামায়াতের এই নেতা বলেন, জ্বালানি পরিবহন ও উৎপাদন ব্যবস্থার অন্যতম প্রধান উপাদান। ফলে এর দাম বাড়লে কৃষি উৎপাদন ও পণ্য পরিবহনের খরচ বাড়বে। একই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যয় এবং ব্যবসায়িক খরচও বাড়বে।

এর ধারাবাহিকতায় নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত এর বাড়তি বোঝা সাধারণ জনগণকেই বহন করতে হবে।

গোলাম পরওয়ার বলেন, জনগণের ক্রয়ক্ষমতা, নিম্ন ও মধ্যবিত্তের আয় এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার চাপ সরাসরি জনগণের ওপর না দিয়ে বিকল্প ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে সরকারি ব্যয় সংকোচন, অপচয় ও অনিয়ম বন্ধ, জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও মধ্যস্বত্বভোগীদের অনিয়ম বন্ধ করার ওপরও জোর দেন তিনি।

শুধু জ্বালানির দাম বাড়িয়ে সরকারি সংস্থার আর্থিক চাপ সামাল দেওয়ার চেষ্টা করা হলে এর দীর্ঘমেয়াদি প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর পড়বে বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, জনগণের দুর্ভোগ লাঘব করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের পরিবর্তে বারবার মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল সরকারকে জ্বালানি তেলের লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: