অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, কাগজপত্রও নেই—সাতকানিয়ায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় চট্টগ্রামের সাতকানিয়ায় পাঁচ ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা

2026-09-15T19:05:43+00:00
2026-09-15T19:05:43+00:00
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, কাগজপত্রও নেই—সাতকানিয়ায় ৫ ব্যবসায়ীকে জরিমানা
চট্টগ্রাম সংবাদদাতা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৫ পিএম 
সংগৃহীত ছবি
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় চট্টগ্রামের সাতকানিয়ায় পাঁচ ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার দেওদিঘী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়।

সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে দেওদিঘী বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বৈধ ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। পাশাপাশি কিছু প্রতিষ্ঠানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করতে দেখা যায়।

এসব অপরাধ প্রমাণিত হওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাঁচটি মামলা করা হয়। পরে সংশ্লিষ্ট পাঁচ ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ বলেন, জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, আইন অমান্যকারী কোনো ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান ও কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: