‘জিন্নাহর ছবি টাঙিয়ে ডাকসুকে কলঙ্কিত করা হয়েছে’, সরানোর আল্টিমেটাম ছাত্রদলের

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সংগ্রহশালা থেকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি দ্রুত অপসারণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়

2026-09-14T15:11:22+00:00
2026-09-14T15:11:22+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
‘জিন্নাহর ছবি টাঙিয়ে ডাকসুকে কলঙ্কিত করা হয়েছে’, সরানোর আল্টিমেটাম ছাত্রদলের
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১১ পিএম 
ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সংগ্রহশালা থেকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি দ্রুত অপসারণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে ছবি সরানো না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওবায়দুল হকের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান ছাত্রদলের নেতারা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন দ্বিচারিতা ও ভণ্ডামির আশ্রয় নিচ্ছে। ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের মাধ্যমে তারা একটি ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করা হয়েছে।

তিনি বলেন, ‘জিন্নাহর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। ডাকসুতে তার ছবি টাঙানোর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই ছবি অপসারণ করতে হবে।’

ছাত্রদল নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় তারা মেনে নেবেন না। জিন্নাহর ছবি অপসারণ করা না হলে বিষয়টি নিয়ে ক্যাম্পাসে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: