ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রীসহ জাহাজ নিখোঁজ, সন্ধানে উদ্ধারকারী দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় প্রায় ২৪০ যাত্রী নিয়ে চলাচল করা একটি জাহাজের হদিস পাওয়া যাচ্ছে না। পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের উদ্দেশে যাত্রা

2026-09-13T11:25:09+00:00
2026-09-13T11:25:09+00:00
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রীসহ জাহাজ নিখোঁজ, সন্ধানে উদ্ধারকারী দল
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৫ এএম 
সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ায় প্রায় ২৪০ যাত্রী নিয়ে চলাচল করা একটি জাহাজের হদিস পাওয়া যাচ্ছে না। পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের উদ্দেশে যাত্রা করা ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামের জাহাজটির সঙ্গে জাভা সাগরে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর নিখোঁজের বিষয়টি সামনে আসে।

জাহাজটির সর্বশেষ অবস্থান পাওয়া গিয়েছিল জাভা সাগরে। তখন সেটি দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিন থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে ছিল বলে জানিয়েছে স্থানীয় উদ্ধার কর্তৃপক্ষ।

জাহাজটির অবস্থান শনাক্ত করতে এরই মধ্যে সমুদ্রে অনুসন্ধান অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ টিম। বানজারমাসিনের সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, জাহাজটির কোনো সন্ধান পাওয়া গেলে যাত্রীদের নিরাপত্তা ও পরবর্তী পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, যাত্রাপথে জাহাজটি উত্তাল সমুদ্রের মুখে পড়েছিল। এরপর একপর্যায়ে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি জানতে পেরে জাহাজটির কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং উদ্ধার তৎপরতা শুরু হয়।

তবে জাহাজটি সমুদ্রে দুর্ঘটনার শিকার হয়েছে কি না, কিংবা সেটি কোনো কারণে অন্যত্র অবস্থান করছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় হতাহত বা নিখোঁজ যাত্রীর সংখ্যা সম্পর্কেও এখন পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

বানজারমাসিন রেসকিউ এজেন্সির অপারেশনস প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটির নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটির অবস্থান শনাক্ত করতে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি জানার চেষ্টা চলছে।

সূত্র: এপি



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: