এক রঙেই বাজিমাত, তরুণীদের ফ্যাশনে মনোক্রোম ট্রেন্ড

ফিচার ডেস্ক

জীবনযাপন

এক রঙে কি পুরো সাজ হতে পারে নজরকাড়া? উত্তর—অবশ্যই! বরং এখন ফ্যাশনের দুনিয়ায় এক রঙেই তৈরি হচ্ছে সবচেয়ে স্টাইলিশ ও

2026-09-12T15:42:29+00:00
2026-09-12T15:42:29+00:00
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জীবনযাপন
এক রঙেই বাজিমাত, তরুণীদের ফ্যাশনে মনোক্রোম ট্রেন্ড
ফিচার ডেস্ক
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম 
সংগৃহীত ছবি
এক রঙে কি পুরো সাজ হতে পারে নজরকাড়া? উত্তর—অবশ্যই! বরং এখন ফ্যাশনের দুনিয়ায় এক রঙেই তৈরি হচ্ছে সবচেয়ে স্টাইলিশ ও পরিশীলিত লুক। মাথা থেকে পা পর্যন্ত একই রঙের পোশাক, তার সঙ্গে একই রঙের ভিন্ন ভিন্ন শেড—মনোক্রোম ফ্যাশনের এই মায়াবী সরলতাই এখন মুগ্ধ করছে তরুণীদের। বাহুল্য ছাড়াই আভিজাত্য, কম রঙে বেশি আকর্ষণ আর সহজ সাজে স্মার্ট লুক—সব মিলিয়ে ফ্যাশনপ্রেমীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে মনোক্রোম ট্রেন্ড।

দেশের ফ্যাশন অঙ্গনেও এখন বাহারি রঙের ছড়াছড়ির বদলে এখন দেখা যাচ্ছে এই একরঙা সাজের ছোঁয়া। শাড়ি, কামিজ কিংবা আধুনিক পোশাক—যে কোনো আউটফিটেই একই রঙের বিভিন্ন শেড মিলিয়ে তৈরি করা যাচ্ছে অনন্য লুক।

মনোক্রোম শব্দটি এসেছে ‘মনো’ অর্থাৎ এক এবং ‘ক্রোম’ অর্থাৎ রং থেকে। সহজভাবে বললে, একটি রঙ বা একই রঙের বিভিন্ন শেড ব্যবহার করে পুরো সাজ তৈরি করাই মনোক্রোম ফ্যাশন।

তবে মনোক্রোম মানেই শুধু সাদা-কালোর মিশেল নয়। বরং লাল, নীল, সবুজ, গোলাপি, হলুদ কিংবা যেকোনো একটি রঙের বিভিন্ন শেড ব্যবহার করেই তৈরি করা যায় এই স্টাইল। পোশাকের রঙে সামান্য বৈচিত্র্য রেখে একই রঙের আবহ ধরে রাখাই এর মূল বৈশিষ্ট্য।

তরুণীদের পছন্দের তালিকায় মনোক্রোম

ট্রেন্ডি ও পরিপাটি লুক পছন্দ করেন এমন তরুণীদের মধ্যে মনোক্রোম ফ্যাশনের জনপ্রিয়তা বেশি। একই রঙের পোশাক পুরো সাজকে যেমন আলাদা করে তোলে, তেমনি এতে পাওয়া যায় একটি পরিশীলিত ও নান্দনিক লুক।

তবে শুধু তরুণীরাই নন, বিভিন্ন বয়সের মানুষও ধীরে ধীরে এই ট্রেন্ডে আগ্রহী হয়ে উঠছেন। দেশের ফ্যাশন হাউসগুলোতেও নারী, পুরুষ ও শিশুদের জন্য মনোক্রোম ঘরানার পোশাক তৈরি হচ্ছে।

লিনেন, ভিসকস, ডায়মন্ড জর্জেট, ডাবল জর্জেটসহ বিভিন্ন ধরনের কাপড়ে তৈরি হচ্ছে এসব পোশাক।

পোশাক থেকে গয়না—সবই এক রঙে

মনোক্রোম ফ্যাশনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, শুধু পোশাক নয়, পুরো সাজেই রাখা যায় একই রঙের ছোঁয়া। একই রঙের বিভিন্ন শেডের পোশাকের সঙ্গে মিলিয়ে চুড়ি, কানের দুল, মালা, ঘড়ি কিংবা জুতাও বেছে নেওয়া যায়।

শাড়ির ক্ষেত্রেও এই ট্রেন্ড বেশ সহজে অনুসরণ করা সম্ভব। শাড়িতে একই রঙের বিভিন্ন শেডের প্যাটার্ন ব্যবহার করে সঙ্গে একটি নির্দিষ্ট শেডের ব্লাউজ পরলেই তৈরি হতে পারে আকর্ষণীয় মনোক্রোম লুক।

গরমে বেছে নিন হালকা শেড

মনোক্রোম সাজে রঙ বেছে নেওয়ার ক্ষেত্রেও থাকতে হবে কিছুটা সচেতনতা। বিশেষ করে গরমের দিনে হালকা রঙের বিভিন্ন শেড বেছে নেওয়া ভালো। এতে পোশাকে যেমন প্রশান্তির আবহ তৈরি হয়, তেমনি পুরো সাজেও আসে স্বস্তিদায়ক ও কোমল একটি অনুভূতি।

ফ্যাশনপ্রেমীরা নিজেদের পছন্দের রঙ বেছে নিয়ে সেই রঙের বিভিন্ন শেড মিলিয়েই তৈরি করতে পারেন মনোক্রোম লুক। পোশাক, গয়না ও জুতায় রঙের সামঞ্জস্য রাখলেই সহজেই পাওয়া যাবে স্টাইলিশ ও আধুনিক উপস্থিতি।

সূত্র: ইনস্টাইল


Loading...
Loading...

জীবনযাপন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: