স্বর্ণের দরে আবারও পতন

অনলাইন ডেস্ক

বাণিজ্য

দেশের বাজারে টানা মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় এবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে বেশি ব্যবহৃত ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ১

2026-09-09T11:34:13+00:00
2026-09-09T11:34:13+00:00
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্য
স্বর্ণের দরে আবারও পতন
অনলাইন ডেস্ক
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ এএম 
ফাইল ছবি

দেশের বাজারে টানা মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় এবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে বেশি ব্যবহৃত ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) নতুন এ মূল্য নির্ধারণ করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে সংশোধিত দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৯ টাকা কমে হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণের দামও কমেছে। এ মানের স্বর্ণের ভরিতে ৯৩৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।

এদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৭০০ টাকা কমেছে। ফলে এ ধরনের স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী—

২২ ক্যারেট: ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা
সনাতন: ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা

প্রতি ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।



Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: