১৬ দেশের নাগরিকদের জন্য ডেনমার্কে চাকরির নতুন সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিদেশি দক্ষ কর্মীদের জন্য নিজেদের শ্রমবাজার আরও উন্মুক্ত করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন একটি অভিবাসন ব্যবস্থা

2026-09-08T18:09:41+00:00
2026-09-08T18:09:41+00:00
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
১৬ দেশের নাগরিকদের জন্য ডেনমার্কে চাকরির নতুন সুযোগ
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৯ পিএম 
১৬ দেশের নাগরিকদের জন্য ডেনমার্কে চাকরির নতুন সুযোগ
বিদেশি দক্ষ কর্মীদের জন্য নিজেদের শ্রমবাজার আরও উন্মুক্ত করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন একটি অভিবাসন ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছে ইউরোপের দেশটি। এর আওতায় নির্দিষ্ট ১৬টি দেশের নাগরিকদের জন্য ডেনমার্কে কাজের সুযোগ আরও সহজ হতে পারে।

অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ‘ফ্রেগোমেন’-এর তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের নিয়োগ দিতে পারবে নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী ডেনিশ প্রতিষ্ঠানগুলো।

নতুন ব্যবস্থার আওতায় থাকা দেশগুলো হলো—

ভারত
অস্ট্রেলিয়া
ব্রাজিল
কানাডা
চীন
জাপান
মালয়েশিয়া
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
ইউক্রেন
আলবেনিয়া
মলদোভা
মন্টিনিগ্রো
উত্তর মেসিডোনিয়া
সার্বিয়া
সিঙ্গাপুর
ডেনমার্কের স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য আন্তর্জাতিক দক্ষ কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

প্রতিষ্ঠানকে যেসব শর্ত মানতে হবে

নতুন নিয়মে বিদেশি কর্মী নিয়োগ করতে হলে সংশ্লিষ্ট ডেনিশ প্রতিষ্ঠানকে কয়েকটি নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে কমপক্ষে দুই বছর ধরে ডেনমার্কে ব্যবসা পরিচালনা, প্রতিষ্ঠানে অন্তত ১০ জন পূর্ণকালীন কর্মী থাকা এবং স্থানীয় শ্রমবিধি অনুযায়ী যৌথ চুক্তি বা সমষ্টিগত শ্রমচুক্তি মেনে চলা।

এসব শর্ত পূরণকারী প্রতিষ্ঠান ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সনদ পাওয়ার পর তালিকাভুক্ত দেশগুলো থেকে কর্মী নিয়োগ করতে পারবে।

বছরে ন্যূনতম বেতন প্রায় ৫৭ লাখ টাকা

নতুন ব্যবস্থায় নিয়োগ পাওয়া বিদেশি কর্মীদের জন্য ন্যূনতম বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২২ হাজার ডেনিশ ক্রোন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৭ লাখ টাকা।

বিদ্যমান কর্মসংস্থানভিত্তিক কয়েকটি ওয়ার্ক পারমিট ব্যবস্থার তুলনায় এই বেতনসীমা কম হওয়ায় ডেনিশ প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশি কর্মী নিয়োগের সুযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

একই সঙ্গে আন্তর্জাতিক পেশাজীবীদের জন্য ডেনমার্কের শ্রমবাজারে প্রবেশের পথও আগের তুলনায় সহজ হতে পারে।

নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে ডেনমার্কে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের পরিধি বাড়ার পাশাপাশি দেশটির শ্রমবাজারে আন্তর্জাতিক পেশাজীবীদের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: