মানুষের চাকরি রক্ষায় রাস্তায় রোবট, পোল্যান্ডে অভিনব প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক প্রযুক্তির দ্রুত বিস্তার নিয়ে এবার রাস্তায় নেমেছে রোবটরাই। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে প্রায় ৩০টি রোবটকে পতাকা

2026-09-08T17:31:57+00:00
2026-09-08T17:31:57+00:00
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মানুষের চাকরি রক্ষায় রাস্তায় রোবট, পোল্যান্ডে অভিনব প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম 
পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক প্রযুক্তির দ্রুত বিস্তার নিয়ে এবার রাস্তায় নেমেছে রোবটরাই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক প্রযুক্তির দ্রুত বিস্তার নিয়ে এবার রাস্তায় নেমেছে রোবটরাই। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে প্রায় ৩০টি রোবটকে পতাকা হাতে প্রতিবাদ করতে দেখা গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দেশটির ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের সামনে এ অভিনব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এআই ও রোবোটিক প্রযুক্তির ব্যবহার ঘিরে কার্যকর নীতিমালা প্রণয়নের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

‘ডেমোক্র্যাটিজম’ নামের একটি উদ্যোগ কর্মসূচিটির আয়োজন করে। আয়োজকদের মতে, এআই ও রোবোটাইজেশন ভবিষ্যতে শ্রমবাজার এবং কর্মসংস্থানে কী ধরনের পরিবর্তন আনতে পারে, তা নিয়ে এখনই জনপরিসরে আলোচনা ও নীতিনির্ধারণ প্রয়োজন।

বিক্ষোভে অংশ নেওয়া রোবটগুলোর কয়েকটি লাউডস্পিকারের মাধ্যমে বিভিন্ন স্লোগান প্রচার করে। ‘কর্মক্ষেত্র রক্ষা করুন’ এবং ‘নিয়ম তৈরির সময় এসেছে’—এ ধরনের বার্তা শোনা যায় তাদের কাছ থেকে।

এজিবট-এথ্রি নামের একটি রোবটও বিক্ষোভে বক্তব্য দেয়। তার বক্তব্যের মূল বার্তা ছিল—রোবট ও এআই আর কেবল ভবিষ্যতের কোনো কল্পনা নয়; এই প্রযুক্তি ইতোমধ্যেই বাস্তব জীবনের অংশ হয়ে উঠেছে।

কর্মসূচির আয়োজক গ্রেগরজ কুলিস জানান, জ্ঞানভিত্তিক বিভিন্ন পেশায় এআই ও হিউম্যানয়েড রোবট মানুষের কাজের বিকল্প হয়ে উঠতে পারে—এই সম্ভাবনাটিই তারা সামনে আনতে চান।

তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে যদি এখনই নীতিমালা ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা তৈরি করা না হয়, তাহলে ভবিষ্যতে শ্রমবাজারে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। রোবটের রাস্তায় নামাকে তিনি সেই পরিবর্তনের একটি প্রতীকী উদাহরণ হিসেবেও তুলে ধরেন।

বিক্ষোভের একপর্যায়ে কর্মসূচিতে অংশ নেওয়া রোবটগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন পোল্যান্ডের ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রী ক্রিস্তফ গাওকোস্কি।

এ ঘটনা প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে—এআই ও রোবট যখন মানুষের কাজের জায়গায় ক্রমেই প্রবেশ করছে, তখন কর্মসংস্থান রক্ষা ও প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারে কী ধরনের নীতিমালা প্রয়োজন?


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: