
হরমুজ প্রণালিতে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে আইআরজিসির বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার পর এর জবাবে হরমুজ প্রণালিতে পালটা অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানি বাহিনী।
ইরানি বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নিয়ম লঙ্ঘনকারী’ ১০টি জাহাজকে লক্ষ্য করা হয়েছে। আইআরজিসির অভিযোগ, এসব জাহাজ মার্কিন প্ররোচনা ও সহযোগিতায় হরমুজ প্রণালির একটি নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশের চেষ্টা করছিল।
বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, গুরুত্বপূর্ণ এই নৌপথে তাদের নজরদারি ও নিয়ন্ত্রণ এখনো কার্যকর রয়েছে।
তবে দুই মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলার বিষয়ে ইরানের দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি