ইউপি কার্যালয়ের দাবিতে মহাসড়কের পাশে মানববন্ধন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার রহবল ইউনিয়ন পরিষদের কার্যালয় রহবল বাজার এলাকায় নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ইউনিয়নের

2026-09-08T16:40:46+00:00
2026-09-08T16:40:46+00:00
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ইউপি কার্যালয়ের দাবিতে মহাসড়কের পাশে মানববন্ধন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম 
ইউপি কার্যালয়ের দাবিতে মহাসড়কের পাশে মানববন্ধন

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার রহবল ইউনিয়ন পরিষদের কার্যালয় রহবল বাজার এলাকায় নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ইউনিয়নের মধ্যবর্তী ও গুরুত্বপূর্ণ স্থান হওয়ায় রহবল বাজারে পরিষদ কার্যালয় স্থাপন করা হলে ইউনিয়নের সব এলাকার মানুষের যাতায়াত ও সরকারি সেবা গ্রহণ সহজ হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রহবল বাজারে বগুড়া-রংপুর মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, রহবল বাজার ইউনিয়নের প্রায় মধ্যবর্তী স্থানে অবস্থিত। এখানে উচ্চবিদ্যালয়, বালিকা উচ্চবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, ডাকঘর ও কৃষি উন্নয়ন ব্যাংকের শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। ফলে ইউনিয়ন পরিষদের কার্যালয় এখানে স্থাপন করা হলে সাধারণ মানুষের সরকারি সেবা গ্রহণে ভোগান্তি কমবে।

তাঁরা আরও বলেন, রহবল একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী এলাকা। ইউনিয়নের নামকরণ নিয়েও স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে রহবলের নামকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত ইউনিয়নের নাম ‘রহবল’ হওয়ায় পরিষদ কার্যালয়ও এখানে নির্মাণ করা হলে স্থানীয়দের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

এর আগে নবগঠিত ইউনিয়নের নাম ‘দিগন্ত’ রাখাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গত জুনে ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে আয়োজিত গণশুনানিতে রহবল নামের পক্ষে ব্যাপক মতামত আসে। পরে রহবল এলাকায় দ্বিতীয় দফায় গণশুনানির আয়োজন করা হয়। সেখানেও অধিকাংশ মানুষ ইউনিয়নের নাম ‘রহবল’ করার দাবি জানান।

স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে পরে ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘রহবল’ করা হয়। জুলাইয়ে নতুন নাম চূড়ান্ত হওয়ার পর থেকেই ইউনিয়ন পরিষদের কার্যালয় কোথায় স্থাপন করা হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বাসিন্দারা বলেন, “রহবল বাজারে পরিষদ ভবন নির্মাণ করা হলে ইউনিয়নের সব এলাকার মানুষের সুবিধা হবে। এখানে প্রয়োজনীয় যোগাযোগব্যবস্থা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। তাই পরিষদ কার্যালয়ের জন্য রহবল বাজারই সবচেয়ে উপযুক্ত স্থান।”

এ বিষয়ে মোকামতলা উপজেলার অতিরিক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “রহবল ইউনিয়ন পরিষদের কার্যালয় কোথায় নির্মাণ করা হবে, সে বিষয়ে আমি এখনো জানি না।”


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: