সৌদিতে বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক

জাতীয়

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক তথ্য দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এখন থেকে বায়োমেট্রিক

2026-09-07T11:05:20+00:00
2026-09-07T11:07:35+00:00
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সৌদিতে বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা
অনলাইন ডেস্ক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৫ এএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ১১:০৭ এএম
সংগৃহীত ছবি

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক তথ্য দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এখন থেকে বায়োমেট্রিক সেবা নিতে হলে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বায়োমেট্রিক সেবা নিতে একসঙ্গে বিপুলসংখ্যক আবেদনকারী উপস্থিত হওয়ায় দূতাবাসের আশপাশে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ সেপ্টেম্বর বুধবার থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদনকারীর ই-পাসপোর্টের বায়োমেট্রিক গ্রহণ করা হবে না। তাই সংশ্লিষ্টদের দূতাবাসের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে আগেই সুবিধাজনক তারিখ ও সময় নির্বাচন করে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে।

তবে যেসব আবেদনকারী ইতোমধ্যে নির্দিষ্ট তারিখ ও সময়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তাদের নতুন করে সময় নেওয়ার প্রয়োজন নেই। তারা আগের নির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক সম্পন্ন করতে পারবেন।

দূতাবাস জানিয়েছে, অতিরিক্ত ভিড় কমানো এবং প্রবাসীদের সেবা কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের অ্যাপয়েন্টমেন্টের নিয়ম মেনে দূতাবাসে আসার অনুরোধ করা হয়েছে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: