প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, সচিব পদে একাধিক অতিরিক্ত সচিব

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। একাধিক অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে

2026-09-02T18:40:24+00:00
2026-09-02T18:40:24+00:00
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, সচিব পদে একাধিক অতিরিক্ত সচিব
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম 
সংগৃহীত ছবি
প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। একাধিক অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে। পাশাপাশি কয়েকজন সচিবকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব পদোন্নতি, বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সচিব পদে পদোন্নতি দিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান সচিব কনিজ মওলাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে বদলি করে চুক্তিভিত্তিক সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকেও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে স্বাস্থ্যসেবা বিভাগে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব পরিবর্তনের বিষয় জানানো হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আদেশ অবিলম্বে কার্যকর হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: