ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার: চিফ হুইপ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, মর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম

2026-09-02T17:40:00+00:00
2026-09-02T17:40:00+00:00
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশের স্বার্থ অগ্রাধিকার
ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার: চিফ হুইপ
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম 
ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার: চিফ হুইপ
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, মর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে বাংলাদেশ ইতিবাচক। তবে যেকোনো সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

চিফ হুইপ বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। কোনো প্রতিবেশী দেশকে উপেক্ষা করার নীতি বাংলাদেশের নেই। সরকারের অবস্থান হলো—‘সবার আগে বাংলাদেশ’। তাই দেশের স্বার্থ ও প্রয়োজন বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হবে।

তিনি বলেন, গত ১৬ থেকে ১৭ বছরে দেশে যারা নিপীড়ন, গুম ও হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের অনেকেই ভারতে আশ্রয় নিয়েছে। এসব ব্যক্তিকে আশ্রয় না দেওয়ার জন্য ভারতের প্রতি প্রত্যাশা থাকবে বাংলাদেশের।

নুরুল ইসলাম মনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবশ্যই পারস্পরিক মর্যাদার ভিত্তিতে পরিচালিত হবে। একই সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌম অবস্থান অক্ষুণ্ন রাখতে হবে।

এদিকে প্রধানমন্ত্রী তাঁর সুবিধাজনক সময়ে ভারত সফর করবেন বলেও জানিয়েছেন চিফ হুইপ।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: