অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

অনলাইন ডেস্ক

জাতীয়

শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। কয়েক দিন

2026-09-02T01:11:01+00:00
2026-09-02T10:59:44+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
অনলাইন ডেস্ক
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১১ এএম  আপডেট: ০২.০৯.২০২৬ ১০:৫৯ এএম
ফাইল ছবি

শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। কয়েক দিন ধরে জ্বরে ভোগার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মন্ত্রীকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস। তিনি জানান, গত কয়েক দিন ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু তীব্র জ্বরে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়।

পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা এবং উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

হাসপাতালে ভর্তির পর মন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম চলছে।

এদিকে, ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে তার আরোগ্য কামনায় সবার কাছে দোয়া ও শুভকামনা প্রত্যাশা করা হয়েছে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: