
রোববার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তিনি।
সার্জিও গর বলেন, চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছেন। এর আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে। এর ফলে বাংলাদেশের আগের প্রাথমিক ক্রয়াদেশের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
পোস্টে সার্জিও গর আরও দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট। তাঁর নেতৃত্বে লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান তৈরি, বিপুল বিনিয়োগ আকর্ষণ এবং মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের পক্ষ থেকে নতুন করে কতটি বোয়িং উড়োজাহাজ কেনা হবে বা চুক্তিটির আর্থিক মূল্য কত—তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।