৬ মাসে গুম শূন্য! আইনমন্ত্রীর বড় দাবি

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

গত ছয় মাসে দেশে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গুমের

2026-08-30T16:52:20+00:00
2026-08-30T16:52:20+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
৬ মাসে গুম শূন্য! আইনমন্ত্রীর বড় দাবি
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:৫২ পিএম 
সংগৃহীত ছবি
গত ছয় মাসে দেশে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যতই প্রভাবশালী বা ক্ষমতাবান হোক, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

রবিবার (৩০ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, গুমসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি সরকার দিয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বিচারপ্রক্রিয়া এগিয়ে চলছে। প্রক্রিয়াটি কিছুটা ধীর হলেও ন্যায়বিচার নিশ্চিত করতেই তা করা হচ্ছে।

তিনি বলেন, ‘কেউ যাতে বলতে না পারে, তড়িঘড়ি করে বিচার করা হয়েছে কিংবা ন্যায়বিচার হয়নি। শুধু লোক দেখানো বা প্রশ্নবিদ্ধ বিচার আমরা চাই না। একটি যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়েই বিচারকাজ এগিয়ে যাচ্ছে।’

আইনমন্ত্রী আরও বলেন, গত ছয় মাসে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো অভিযোগ নেই। তবে মোংলায় মিরাজ শেখের গুমের অভিযোগের বিষয়টি স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারকে সরকার আইনি সহায়তা দিচ্ছে। ভবিষ্যতে যাতে আর কেউ গুমের শিকার না হন, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বক্তব্য দেন। এ সময় গুম থেকে ফিরে আসা ব্যক্তি এবং নিখোঁজদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া তুলে ধরেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: