অপরাধীদের আর ছাড় নয়, সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

সন্ত্রাস দমন, অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান এবং চাঁদাবাজি ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

2026-08-29T20:46:08+00:00
2026-08-29T20:46:08+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
জাতীয়
অপরাধীদের আর ছাড় নয়, সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
সন্ত্রাস দমন, অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান এবং চাঁদাবাজি ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অপরাধ দমনে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখানোর নির্দেশ দিয়েছে সরকার।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এর পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চলমান অভিযান আরও জোরদার করতে বৈঠকে বিভিন্ন পরামর্শ ও কৌশল প্রণয়ন করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে এসব কৌশলের বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।

অপরাধ দমনে সময়সীমা

সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো কর্মকর্তা প্রত্যাশিত অগ্রগতি দেখাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও চাঁদাবাজি রোধে গোয়েন্দা সংস্থার সহায়তায় বিশেষ কৌশলগত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রম আরও শক্তিশালী করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা নিজ নিজ এলাকার অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেনসহ বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপাররা সভায় উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: