০, ০, ০ অস্ট্রেলিয়ায় লিটনের ‘ডাকের হ্যাটট্রিক’!

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়া সফরটা যেন দুঃস্বপ্নের মতো কাটছে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাসের। ব্যাট হাতে একের পর এক ব্যর্থতার পর এবার অস্ট্রেলিয়ার

2026-08-23T15:46:37+00:00
2026-08-23T15:46:37+00:00
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
খেলা
০, ০, ০ অস্ট্রেলিয়ায় লিটনের ‘ডাকের হ্যাটট্রিক’!
ক্রীড়া ডেস্ক
রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:৪৬ পিএম 
০, ০, ০ অস্ট্রেলিয়ায় লিটনের ‘ডাকের হ্যাটট্রিক’!
অস্ট্রেলিয়া সফরটা যেন দুঃস্বপ্নের মতো কাটছে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাসের। ব্যাট হাতে একের পর এক ব্যর্থতার পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ‘ডাকের হ্যাটট্রিক’ করেছেন তিনি।

সিরিজের তিন ইনিংসেই কোনো রান না করে সাজঘরে ফিরেছেন লিটন। এর মধ্যে প্রতিবারই তাঁর উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ১২ বল মোকাবিলা করে স্টার্কের বলে আউট হন লিটন। এরপর ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র পাঁচ বল খেলেই একই বোলারের শিকার হন তিনি।

ম্যাকাই টেস্টের দ্বিতীয় ইনিংসেও বদলায়নি লিটনের ভাগ্য। দলের বিপর্যয়ের মধ্যে ব্যাট করতে নেমে স্টার্কের ১০ বল মোকাবিলা করেন তিনি। প্রথম নয় বল কোনোভাবে সামলে নিলেও দশম বলে তৃতীয় স্লিপে বেউ ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান।

ফলে অস্ট্রেলিয়া সফরে লিটনের তিন ইনিংসের সংগ্রহ দাঁড়াল ০, ০, ০।

ম্যাকাই টেস্টের দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই স্টার্কের তোপে পড়ে বাংলাদেশ। মাত্র পাঁচ রানে সাদমান ইসলাম ও মুমিনুল হকের উইকেট হারায় সফরকারীরা। এরপর তানজিদ হাসানও প্যাট কামিন্সের বলে ফিরে যান।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৩১ রানে স্টার্কের শিকার হন। তাঁর বিদায়ের পর মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়েছিলেন লিটন। কিন্তু সেই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি।

এর আগে প্রথম ইনিংসে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া ২১০ রান করে ১৪৬ রানের লিড নেয়।

অস্ট্রেলিয়ার ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন শরিফুল ইসলাম। ৪৮ রানে সাত উইকেট নিয়ে দেশের বাইরে এক ইনিংসে বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তিনি।

তবে শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের পরও ব্যাটারদের ব্যর্থতায় বড় বিপদের মুখে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টে ইনিংস হার এড়াতেই এখন কঠিন লড়াই করতে হচ্ছে টাইগারদের।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: