বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় তাঁকে অভিনন্দন জানায়।
বার্তায় বলা হয়, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানাচ্ছে যুক্তরাষ্ট্র।
একই সঙ্গে নতুন রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা প্রকাশ করেছে ওয়াশিংটন।
মার্কিন দূতাবাসের বার্তায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের বিষয়টিও তুলে ধরা হয়। পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দায়িত্ব গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হলো।