দুই প্রতিমন্ত্রী নিয়ে যা বললেন শামা ওবায়েদ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও ব্যস্ততা আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। কাজের গতি আরও বাড়ানো এবং দায়িত্ব ভাগ করে নিতে

2026-08-22T16:15:46+00:00
2026-08-22T16:15:46+00:00
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
জাতীয়
দুই প্রতিমন্ত্রী নিয়ে যা বললেন শামা ওবায়েদ
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:১৫ পিএম 
ফাইল ছবি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও ব্যস্ততা আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। কাজের গতি আরও বাড়ানো এবং দায়িত্ব ভাগ করে নিতে মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের বিষয়ে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কাজ হয়েছে। মন্ত্রণালয়ে এরই মধ্যে প্রায় তিনটি নতুন উইং চালু করা হয়েছে।

তিনি বলেন, অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ চলছে। পাশাপাশি প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে। আগে এ ধরনের কমিটি ছিল না।

পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হওয়ায় আগামী এক বছর তাঁর ব্যস্ততা আরও বাড়বে বলেও জানান শামা ওবায়েদ।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী আগামী এক বছর অত্যন্ত ব্যস্ত থাকবেন। তাই মন্ত্রণালয়ের কাজের সুবিধা ও গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সে অনুযায়ী টিমওয়ার্কের মাধ্যমে কাজ করা হবে।

মক্কা প্যাক্টে বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার

মক্কা প্যাক্ট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থা বা জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ এবং জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য হবে।

বাংলাদেশ কোনো বহুপাক্ষিক সংস্থা বা জোটে যুক্ত হবে কি না, সে সিদ্ধান্ত সরকারই নেবে বলে জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশের গণমাধ্যমই তা সবার আগে জানতে পারবে। বিদেশি কোনো দেশের গণমাধ্যমে কী প্রকাশিত হচ্ছে, তা দেখে বাংলাদেশ প্রভাবিত হবে না।

হুমায়ুন কবিরও হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার (২১ আগস্ট) তাকে এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন মন্ত্রীর পাশাপাশি দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: