রাষ্ট্রপতি হয়ে স্মৃতিসৌধে মির্জা ফখরুল, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি

2026-08-22T15:14:27+00:00
2026-08-22T15:14:27+00:00
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতি হয়ে স্মৃতিসৌধে মির্জা ফখরুল, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৩:১৪ পিএম 
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২৭ মিনিটে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কিছু সময় নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি।

পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন-বইয়ে স্বাক্ষর করেন।

পরিদর্শন-বইয়ে রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের কথা উল্লেখ করেন। তিনি জাতীয় স্মৃতিসৌধকে দেশের জাতীয় গৌরব, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন স্মারক হিসেবে উল্লেখ করেন।

রাষ্ট্রপতি তাঁর মন্তব্যে মহান মুক্তিযুদ্ধের বীর, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জাতীয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয় পদ্মের চারা রোপণ করেন। এরপর তিনি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সামরিক সচিব জেনারেল এ এস এম বাহাউদ্দিন, প্রেস সেক্রেটারি মো. সরওয়ার আলম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সাভার ক্যান্টনমেন্টের জিওসি উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: