মির্জা ফখরুলের শপথের পরই ভারতের রাষ্ট্রপতির বার্তা, যা বললেন

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী

2026-08-21T20:22:52+00:00
2026-08-21T20:22:52+00:00
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
জাতীয়
মির্জা ফখরুলের শপথের পরই ভারতের রাষ্ট্রপতির বার্তা, যা বললেন
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:২২ পিএম 
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে মির্জা ফখরুলের শপথগ্রহণের পর ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

অভিনন্দন বার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় সফল সময়ের সূচনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অনন্য সম্পর্ক রয়েছে। অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং বন্ধুত্বের উষ্ণ সম্পর্ক এ দুই দেশের সম্পর্কের ভিত্তি।

তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে।

বিবৃতিতে দ্রৌপদী মুর্মু বলেন, দুই প্রতিবেশী দেশের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।

দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: