বঙ্গভবনে কড়া নিরাপত্তা, শপথ নিতে আসছেন মির্জা ফখরুল

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার (২১

2026-08-21T18:07:44+00:00
2026-08-21T18:07:44+00:00
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ২২ আগস্ট ২০২৬
জাতীয়
বঙ্গভবনে কড়া নিরাপত্তা, শপথ নিতে আসছেন মির্জা ফখরুল
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:০৭ পিএম 
সংগৃহীত ছবি
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার (২১ আগস্ট) বিকেল থেকেই বঙ্গভবনের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এরই মধ্যে আমন্ত্রণ পাওয়া অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেছেন।

আমন্ত্রণপত্র দেখিয়ে অতিথিদের বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়। নিরাপত্তার কারণে আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেওয়া হয়েছে।

বঙ্গভবনের সামনের দীর্ঘদিনের ব্যারিকেড সরিয়ে নেওয়ার পাশাপাশি আশপাশের সড়ক ও ফুটপাতও পরিষ্কার করা হয়েছে। গুলিস্তান থেকে বঙ্গভবনমুখী সড়কের ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ায় এলাকাটি অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তবে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে।

শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হলও প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়াবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের পর রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। শপথ শেষে তিনি শপথ বইয়ে স্বাক্ষর করবেন এবং আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির চেয়ারে বসবেন।

রাষ্ট্রপতির শপথের পর নতুন মন্ত্রিসভার চার সদস্যের শপথ নেওয়ার কথা রয়েছে। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। প্রথম তিনজন মন্ত্রী এবং শামীম কায়সার লিংকনের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের প্রতিনিধি, বিদেশি অতিথি ও রাষ্ট্রদূত, সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিরোধী দলের নেতা-কর্মী, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, অনুষ্ঠানের জন্য ১ হাজার ২০০-এর বেশি আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। দরবার হলে আসনসংখ্যাও বাড়ানো হয়েছে। সাধারণ সময়ে যেখানে প্রায় ৪০০ জনের বসার ব্যবস্থা থাকে, এবার সেখানে ৮০০-এর বেশি অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে।

রাষ্ট্রপতির শপথের আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বঙ্গভবনে আসার কথা রয়েছে। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে প্রবেশ করে দরবার হলে যাবেন।

এদিকে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের বাইরে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ দেখা গেছে। নিরাপত্তার কারণে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হলেও মূল প্রবেশপথের বাইরে দলটির বেশ কিছু নেতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। একই দিন নির্বাচন কমিশন মির্জা ফখরুলকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বের অবসান ঘটবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: