এ বছর মাঠে গড়াচ্ছে না বিপিএল, জানালেন তামিম

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। চলতি বছর বিপিএলের নতুন

2026-08-20T20:08:54+00:00
2026-08-20T20:08:54+00:00
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
খেলা
এ বছর মাঠে গড়াচ্ছে না বিপিএল, জানালেন তামিম
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৮:০৮ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। চলতি বছর বিপিএলের নতুন আসর আয়োজন করা হবে না বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে গেম ডেভেলপমেন্ট ট্রফির ঘোষণা অনুষ্ঠানে বিপিএল নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি।

তামিম ইকবাল বলেন, ‘আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হবে না।’

তবে বিপিএল স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে না বলেও স্পষ্ট করেছেন তিনি। টুর্নামেন্টটিকে আরও ভালোভাবে আয়োজনের জন্য সময় নেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।

লোকসানের বোঝা আর টানতে চায় না বিসিবি

বিপিএলের সাম্প্রতিক আয়োজন নিয়ে আর্থিক লোকসানের কথাও তুলে ধরেন তামিম। তাঁর দাবি, গত দুই বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে।

তিনি বলেন, কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে সরে গেলে কিংবা নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হলে সেই দলের দায়িত্ব বিসিবিকেই নিতে হয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে লাভের বদলে লোকসান হওয়া গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

তামিমের ভাষায়, এসব সমস্যার সমাধান না করে লোকসান গুনে টুর্নামেন্ট চালিয়ে যাওয়াকে বিসিবি গুরুত্বপূর্ণ মনে করছে না।

বিপিএলের সময় বিকল্প পরিকল্পনা

বিপিএল না হলেও ওই সময়ে ঘরোয়া ক্রিকেটে বিকল্প আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। তামিম জানান, এ নিয়ে একটি নতুন ফর্মুলায় কাজ চলছে।

তিনি বলেন, পরিকল্পনার ৬০ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হলে ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার কীভাবে সাজানো হবে, তা ঘোষণা করা হবে। তাঁর দাবি, নতুন পরিকল্পনাটি হবে ভিন্নধর্মী ও রোমাঞ্চকর।

‘বিপিএল করার ইচ্ছা ১০০০ শতাংশ’

বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে-এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে তামিম বলেন, ভালোভাবে টুর্নামেন্ট আয়োজন করাই তাঁদের মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘আমাদের ইনটেনশন ১০০০ শতাংশ আছে বিপিএল করার। কিন্তু আমি তাড়াহুড়া করতে চাই না। ঠিকঠাক মতো করতে চাই।’

প্রয়োজনে বিপিএলকে নতুনভাবে সাজাতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় নিতেও প্রস্তুত বিসিবি।

ক্রিকেটারদের আর্থিক ক্ষতির কথাও স্বীকার

বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিসিবি সভাপতি। তবে খেলোয়াড়দের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

তামিম বলেন, খেলোয়াড় হিসেবে তিনিও এমন সিদ্ধান্তে হতাশ হতেন। তবে তাঁর মতে, বিপিএল এমন একটি টুর্নামেন্ট হওয়া উচিত, যা নিয়ে বিসিবি গর্ব করতে পারে।

বিসিবি সভাপতি আরও বলেন, বিপিএল বাংলাদেশের একটি বড় ক্রিকেটীয় আয়োজন এবং এ টুর্নামেন্ট নিয়ে দর্শক-সমর্থকদের ব্যাপক আগ্রহ রয়েছে। সঠিকভাবে আয়োজন করতে পারলে সেই আগ্রহ আরও বাড়বে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: