দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ

2026-08-20T15:17:35+00:00
2026-08-20T15:17:35+00:00
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
রাজনীতি
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৩:১৭ পিএম 
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মানুষ অংশ নেন। জানাজাকে কেন্দ্র করে মসজিদ প্রাঙ্গণে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।

স্বামীর জানাজায় অংশ নিতে কারাগার থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পান দীপু মনি। তাকে বহনকারী প্রিজন ভ্যানও জানাজার সময় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত ছিল।

জানাজা শেষে দীপু মনি প্রিজন ভ্যান থেকে নেমে শেষবারের মতো স্বামী তৌফিক নেওয়াজকে দেখেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরে দীপু মনিকে প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানেই তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। প্যারোলের সময় অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে দীপু মনিকে কারাগারে ফেরত নেওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তার মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়।

পরে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: