মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন প্রস্তুতিতে শিক্ষকদের প্রশিক্ষণ

মাভাবিপ্রবি সংবাদদাতা

শিক্ষা

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

2026-08-18T14:37:03+00:00
2026-08-18T14:37:03+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিক্ষা
মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন প্রস্তুতিতে শিক্ষকদের প্রশিক্ষণ
মাভাবিপ্রবি সংবাদদাতা
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত নিশ্চয়তা সেল (IQAC) কনফারেন্স রুমে ‘BAC অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করে IQAC।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়কে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের পাশাপাশি তা অর্জনে সময়ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, কারিকুলাম, মূল্যায়ন পদ্ধতি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় ধারাবাহিক উন্নয়ন প্রয়োজন। BAC-এর মানদণ্ড পূরণে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি প্রয়োজনীয় একাডেমিক নথিপত্র সঠিকভাবে প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে।

উপাচার্য আরও জানান, মাভাবিপ্রবিতে রোবটিক্স, ট্রিপল-ই (EEE), আর্কিটেকচার ও ভাষাসহ আধুনিক ও সময়োপযোগী বিভিন্ন বিষয় চালুর পরিকল্পনা রয়েছে। এসব বিষয়ে ইতোমধ্যে ইউজিসি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রশিক্ষণে IQAC-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির ‘CLO/PLO সংশোধন ও CLO অর্জন নিশ্চিতকরণে মূল্যায়ন কৌশল’ এবং ‘কোর্স আউটলাইন প্রস্তুতি’ বিষয়ে প্রশিক্ষণ দেন। IQAC-এর অতিরিক্ত পরিচালক ড. শাহ আদিল ইশতিয়াক আহমদ ‘BAC অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলামের প্রয়োজনীয়তা’ বিষয়ে আলোচনা করেন এবং কোর্স আউটলাইন প্রস্তুতের হাতে-কলমে প্রশিক্ষণ পরিচালনা করেন।

এ ছাড়া IQAC-এর অতিরিক্ত পরিচালক ড. মো. খায়রুল ইসলাম ‘কোর্স ফাইল প্রস্তুত ও সংরক্ষণ’ বিষয়ে প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকরা অংশ নেন। এতে কোর্স আউটলাইন ও কোর্স ফাইল প্রস্তুতি, CLO/PLO সংশোধন, মূল্যায়ন কৌশল, প্রাতিষ্ঠানিক সহায়তা এবং গুণগত নিশ্চয়তা (QA) কার্যক্রমসহ BAC অ্যাক্রেডিটেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

দিনের শেষভাগে কোর্স আউটলাইন প্রস্তুতের হাতে-কলমে প্রশিক্ষণ, প্রশ্নোত্তর ও QA সেশন এবং সমাপনী পর্বের মধ্য দিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: