সকালেই বৃষ্টির পরশ, দিনভর কেমন থাকবে ঢাকার আবহাওয়া

অনলাইন ডেস্ক

আবহাওয়া

শরৎ শুরু হলেও রাজধানীর আবহাওয়ায় এখনো বর্ষার আমেজ। আজ সকালে ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মেঘলা আকাশ দেখা

2026-08-18T10:36:37+00:00
2026-08-18T10:36:37+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
আবহাওয়া
সকালেই বৃষ্টির পরশ, দিনভর কেমন থাকবে ঢাকার আবহাওয়া
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:৩৬ এএম 
সংগৃহীত ছবি

শরৎ শুরু হলেও রাজধানীর আবহাওয়ায় এখনো বর্ষার আমেজ। আজ সকালে ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মেঘলা আকাশ দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।



Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: