এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

2026-08-17T20:14:40+00:00
2026-08-17T20:21:34+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খেলা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:১৪ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ৮:২১ পিএম
ফাইল ছবি
২০২৬ নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টুর্নামেন্টেই একই স্কোয়াড নিয়ে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। এরপর সেপ্টেম্বরে চীনের আইচি-নাগোয়ায় বসবে ২০তম এশিয়ান গেমস। দুই প্রতিযোগিতার জন্য ঘোষিত দলে নেতৃত্বের দায়িত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার সহকারী হিসেবে রাখা হয়েছে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারকে।

দলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণদেরও রাখা হয়েছে। স্কোয়াডে রয়েছেন শারমিন সুলতানা ও সোবহানা মোস্তারির মতো অভিজ্ঞ খেলোয়াড়রা।

বাংলাদেশের নারী ক্রিকেট দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুরাইয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

দুই টুর্নামেন্টের জন্য একই দল রাখায় অভিজ্ঞতা ও ধারাবাহিকতা কাজে লাগিয়ে ভালো ফল পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: