দীপু মনির জামিন নিয়ে হাইকোর্টের প্রশ্ন, ৫ মামলায় জারি রুল

অনলাইন ডেস্ক

আইন-আদালত

হত্যা ও সহিংসতার অভিযোগে দায়ের করা পাঁচ মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে জামিন দেওয়া হবে না কেন, তা জানতে

2026-08-17T18:04:36+00:00
2026-08-17T18:04:36+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
আইন-আদালত
দীপু মনির জামিন নিয়ে হাইকোর্টের প্রশ্ন, ৫ মামলায় জারি রুল
অনলাইন ডেস্ক
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:০৪ পিএম 
ফাইল ছবি
হত্যা ও সহিংসতার অভিযোগে দায়ের করা পাঁচ মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে জামিন দেওয়া হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৭ আগস্ট) দীপু মনির পক্ষে সিনিয়র আইনজীবী রমজান আলী শিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাঁচ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে শুনানি শেষে আদালত রুল জারি করেন।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, মামলাগুলোর এজাহারে দীপু মনির সুনির্দিষ্ট নাম না থাকা, প্রাথমিক তথ্যের সত্যতা এবং অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে আদালত এ আদেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলোতে তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না কেন, তা জানতে চাওয়া হয়েছে।

রমজান আলী শিকদার জানান, দীপু মনির বিরুদ্ধে বর্তমানে মোট ৩৮টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। এছাড়া দুটি মামলায় হাইকোর্ট রুল জারির পাশাপাশি জামিন দিয়েছেন এবং আরও ১৮টি মামলায় জামিনের বিষয়ে রুল জারি হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি দলটির ১৫ বছরের শাসনামলে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আবু সাঈদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতায় নির্দেশনা দেওয়ার অভিযোগসহ একাধিক মামলা হয়।

গ্রেপ্তারের পর থেকেই কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: