সৌরবিদ্যুৎ ছাড়া চার্জিংয়ে জরিমানা, অটোরিকশায় আসছে নতুন বিধিমালা

অনলাইন ডেস্ক

আইন-আদালত

ব্যাটারিচালিত অটোরিকশাকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। তবে রেজিস্ট্রেশন পেতে হলে এসব রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে। সৌরবিদ্যুতের পরিবর্তে

2026-08-17T14:23:25+00:00
2026-08-17T14:23:25+00:00
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
আইন-আদালত
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জিংয়ে জরিমানা, অটোরিকশায় আসছে নতুন বিধিমালা
অনলাইন ডেস্ক
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:২৩ পিএম 
প্রতীকী ছবি

ব্যাটারিচালিত অটোরিকশাকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। তবে রেজিস্ট্রেশন পেতে হলে এসব রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে। সৌরবিদ্যুতের পরিবর্তে অন্য কোনো উৎসের বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিলে রেজিস্ট্রেশন দেওয়া হবে না; থাকবে জরিমানার বিধানও।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, এখন থেকে ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন দেবে সিটি করপোরেশন ও পৌরসভা। বিআরটিএ আর এসব রিকশার নিবন্ধন দেবে না। এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাস হয়েছে এবং তার আলোকে বিধিমালা তৈরির কাজ চলছে।

নিবন্ধন ও নবায়নের জন্য বুয়েট অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সনদ নেওয়া বাধ্যতামূলক করা হবে। এরপর ট্রাফিক পুলিশের প্রতিস্বাক্ষর নিয়ে সিটি করপোরেশন বা পৌরসভায় তা জমা দিতে হবে।

এ ছাড়া ঢাকার অটোরিকশাগুলোকে আটটি জোনে ভাগ করে আট রঙের ই-রিকশা চালুর পরিকল্পনা রয়েছে। নির্ধারিত জোনের বাইরে গেলে ব্যবস্থা নেওয়া হবে। বিধিমালা চূড়ান্ত হওয়ার পর এসব সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে।



Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: